দোলনসংখ্যা

দোলনসংখ্যা

⭐ দোলনকাল বা পর্যায়কালের সূত্রঃ

T=tN

:::info
📌 যেখানে,
t= দোলন সম্পন্ন হওয়ার মোট সময়
N= দোলনসংখ্যা
:::

Questions to Solve

০৯। একটি সরল দোলক 1 min এ 30 বার দোল দেয়। অভিকর্ষজ ত্বরণ 9.8 ms⁻² হলে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর। (0.992 m)

১০। 40 cm দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 160 cm করা হয় তবে 60 বার দুলতে কত সময় নিবে? (180s)

৩৫। একটা স্প্রিংয়ের মুক্ত প্রান্তে 20 gm ভর লাগিয়ে নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হলো। ভরটির উপর 2 N বল প্রয়োগ করায় 2 cm সংকোচন ঘটে স্প্রিংটিতে।

(গ) স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় কর। (100 Nm⁻¹)

[📌 Hint: সূত্রঃ F = kx, k এর মান বের করতে হবে]

(ঘ) উদ্দীপকের ভরটির দোলনকাল 7 min এর অধিক হবে – গাণিতিক বিশ্লেষণ কর। (88.85 ms; হবে না)

[📌 Hint: T বের করবা, সূত্রঃ T = 2π√(m/k); যে সময় আসবে তাকে 1000 দিয়ে গুণ দিলে milli second এ আসবে। এটা তোমার ইচ্ছা। 7min মানে 420s ]

৩৬। 1m লম্বা একটি সুতা দিয়ে 10 g ভরের একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো -

(গ) পাথরটির দোলনকাল নির্ণয় কর। (2 s)

[📌 Hint: T বের করবা, সূত্রঃ T = 2π√(l/g)]

(ঘ) একই স্থানে পাথরটির দোলনকাল দ্বিগুণ করতে হলে কী পদক্ষেপ নিতে হবে? (3.972 m দৈর্ঘ্যের সুতা ব্যবহার করতে হবে)

[📌 Hint: L বের করবা, T = 2 × 2 = 4s; সূত্রঃ T = 2π√(l/g)]

Powered by Forestry.md